
নিজস্ব প্রতিবেদক: গাবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) সিভিল সার্জনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান।
সিভিল সার্জন ডা: রফিকুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পেইন পূর্ব আলোচনায় অংশ নেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ, সহকারি পুলিশ সুপার মুত্তাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: তারিকুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হুদা।
টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ লাখ (প্রতিবন্ধীসহ) শিশুকে ভিটামিন ‘এ’ নীল কাপসুল খাওয়ানো হবে। অপরদিকে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ লাখ (প্রতিবন্ধীসহ) শিশুকে ভিটামিন ‘এ’ লাল কাপসুল খাওয়ানো হবে।

Reporter Name 


















