Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৯ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন চলাকালে মারধরের শিকার হয়ে নিহত পোশাককর্মী তৌফিক হাসানের (১৯) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে অশ্রুসিক্ত চোখে তাঁকে দাফন করেন স্বজন ও এলাকাবাসী। নিহত তৌফিক ওই গ্রামের মৃত তবি খাঁর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবে বাবাকে হারানোর পর পরিবারের অভাব-অনটন দূর করতে ঢাকায় পাড়ি জমান তৌফিক। মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটি পোশাক কারখানায় কাজে যোগ দেন। দীর্ঘ পাঁচ বছর ধরে কারখানায় কাজ করা উদ্যমী এই তরুণ সম্প্রতি এক পুত্রসন্তানের বাবা হয়েছিলেন। তবে সাম্প্রতিক শ্রমিক আন্দোলনই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়াল।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে খাবার খেয়ে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তৌফিক। পথে বিপরীত দিক থেকে আসা একটি মিছিলের ভিডিও ধারণ করার মিথ্যা অভিযোগে একটি কারখানার সামনে দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। সেখানে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হলে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে তাঁর ভাই দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তৌফিকের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিবারের সদস্যদের দাবি, তৌফিকের ভিডিও করার মতো কোনো স্মার্টফোন ছিল না; তবুও তাঁকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, নবজাতক সন্তান ও বৃদ্ধা মা এখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায়। তাঁরা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে তৌফিকের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন শোকাহত পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন

Update Time : ০৪:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬