Dhaka ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View
লিঙ্গগত বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা ও জনস্বার্থে নীতিনির্ধারণী উদ্যোগ গ্রহণে তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডে অবস্থিত দেশি ভোজ রেস্টুরেন্টে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের আয়োজনে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে এ সক্ষমতা বৃদ্ধি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সংগঠনের উপদেষ্টা, তরুণ প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল লিঙ্গগত প্রচলিত ধ্যানধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা এবং জনস্বার্থে নীতিনির্ধারণী উদ্যোগ গ্রহণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, সংগঠনের উপদেষ্টা আফরোজা বেগম লুপু এবং এবিএম জিল্লুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন শাহ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান, প্রকল্প কর্মকর্তা আতহার মিহদা তুবা, হিসাব কর্মকর্তা রঞ্জন দেবনাথ, সময় টেলিভিশনের সাংবাদিক এস এম বিপ্লব এবং ডিবিসি নিউজের সাংবাদিক রিক্তু প্রসাদ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষকসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার হয়রানি প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্বশীলভাবে গণমাধ্যম ব্যবহার, তথ্য যাচাই এবং ডিজিটাল পরিসরে নিরাপদ আচরণ সম্পর্কে তরুণদের সচেতন করার বিষয়েও আলোচনা হয়।

সভায় তরুণদের নেতৃত্ব বিকাশ, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে যুব সংগঠনগুলোর কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, তরুণদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আলোচনায় তরুণদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা, লিঙ্গসমতাভিত্তিক সমাজ গঠন এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন একটি যুব নেতৃত্বাধীন, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষা, যুব উন্নয়ন, জলবায়ু কার্যক্রম, সামাজিক উদ্ভাবন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আয়োজিত এ আলোচনা সভা তরুণদের সচেতনতা, নেতৃত্বের দক্ষতা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

Update Time : ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬