Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

নওগাঁ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৮১ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুই সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলার পত্নীতলা উপজেলার কড়িয়া এবং সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সকালে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির একটি টহল দল। বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত হয়। পরে ওই তিনজনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়। একই সময়ে সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকাতেও চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। বিজিবি বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেয়। প্রাথমিকভাবে বিজিবি জানতে পেরেছে, ওই চারজন একই পরিবারের সদস্য।
দুই সীমান্তে সাতজন অবস্থান নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পত্নীতলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তা প্রতিহত করে। একইভাবে সাপাহারের সোনাডাঙা সীমান্তে আরও চারজনকে পুশইনের চেষ্টা করা হয়। ওই চারজন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে একই দিনে জেলার দুই সীমান্তে একসঙ্গে সাতজনকে পুশইনের চেষ্টার ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

নওগাঁ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

Update Time : ০৫:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬