Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ৩টি দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার নওগাঁয় মাদকাসক্ত ছেলের কাঠের বাটাম ও ইটের আঘাতে বাবার মৃত্যু সাঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত  হালান্দকে রুখতে আনচেলত্তির বিশেষ ছক চিলমারীতে ১০ দিনে ৩ মোটরসাইকেল চুরি সুন্দরগঞ্জে এনসিপির কমিটি গঠন, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর  চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন রাজশাহীসহ ৬ বিভাগে ৩ দিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস দ্বিতীয় যমুনা (ব্রহ্মপুত্র) সেতু:  বালাসীঘাট হতে পারে বাংলাদেশের নতুন উন্নয়নের সেতুবন্ধ অস্ত্রের মুখে টাকা ছিনতাই: সিসিটিভি ফুটেজ দেখে মূল আসামী সেলিম গ্রেপ্তার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের কাঠের বাটাম ও ইটের আঘাতে বাবার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪১ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় মাদকাসক্ত ছেলের নির্মম মারধরে মহাতাব সরকার (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন (৩৫) পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত। এই মাদক গ্রহণকে কেন্দ্র করে সংসারে প্রতিনিয়ত ঝগড়া ও অশান্তি লেগে থাকত। সুমনের মাদকাসক্তির কারণে টিকতে না পেরে গত এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামীকে ছেড়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি নেন। কয়েক দিন আগে সুমা ঢাকা থেকে বাড়িতে ফিরলে আবারও পারিবারিক কলহ শুরু হয়।

রোববার রাত ১২টার দিকে সুমন রাগ করে তার বাবা মহাতাব সরকারের পাশে গিয়ে শুয়ে পড়ে। দীর্ঘ সময় সুমনের ঘুম না আসায় বাবা মহাতাব সরকার পরম স্নেহে দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। কিন্তু এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে তার বাবাকে জোরপূর্বক ঘর থেকে টেনেহিঁচড়ে উঠানে নিয়ে আসে। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটানোর পর ইট দিয়ে বাবার মাথায় প্রচণ্ড আঘাত করে। ইটের আঘাতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মারা যান মহাতাব সরকার। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে সুমন দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে আজ সোমবার সকালে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে সুমন পলাতক। তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ৩টি দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের কাঠের বাটাম ও ইটের আঘাতে বাবার মৃত্যু

Update Time : ০৩:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬