Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

অটোরিকশা চালককে মারধরে বাধা দেওয়ায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৬৭ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা চালককে মারধরের ঘটনায় বাধা দেওয়ায় জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে।

এদিকে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এরশাদ আলী (মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের সমত কানার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জহুরুল প্রধান একটি অটোরিকশাযোগে কাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি তুচ্ছ ঘটনায় অটোরিকশার চালককে মারধর শুরু করেন। অটোরিকশার যাত্রী গ্রিল মিস্ত্রি জহুরুল প্রধান এই অন্যায় মারধরে বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত এরশাদ আলী জহুরুলের বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত এরশাদকে আটক করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, নিহত জহুরুল প্রধানের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

অটোরিকশা চালককে মারধরে বাধা দেওয়ায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১

Update Time : ০৮:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬