Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে অপরিকল্পিতভাবে মাটি খনন: ধসে পড়েছে পাকা রাস্তা ঐতিহাসিক মাইলফলক: দ্রুত তিস্তামুখ-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের ঘোষণা বিমান প্রতিমন্ত্রীর গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলের বিক্ষোভ মিছিল কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি ভয়াবহ তাপপ্রবাহ: ইউরোপের ৩ দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘোড়াঘাটে গরু চুরির চেষ্টা, গণধোলাইয়ের পর দুইজনকে পুলিশে সোপর্দ  জিইউকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ গোবিন্দগঞ্জ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহ্বান ধলু এমপির সারাদেশের ন্যায় রাজশাহীতেও ‘নজরুল বর্ষের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অটোরিকশা চালককে মারধরে বাধা দেওয়ায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১

পলাশবাড়ীতে অপরিকল্পিতভাবে মাটি খনন: ধসে পড়েছে পাকা রাস্তা

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৫ Time View

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খনন করায় একটি ব্যস্ততম পাকা রাস্তার সিংহভাগ ধসে পড়েছে। এতে সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় পথচারী ও এলাকাবাসী।

​উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের পাশেই নিজের একটি জমিতে বাড়ি করার উদ্দেশে (কলাম বা বিম নির্মাণের জন্য) গভীর মাটি খনন করেন স্থানীয় আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম। কোনো প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা বা গাইড ওয়াল ছাড়াই রাস্তার একদম ঘেঁষে এই খননকাজ পরিচালনা করা হয়। ফলে রাস্তার নিচের মাটি সরে গিয়ে পাকা সড়কের একটি বড় অংশ ধসে পার্শ্ববর্তী গভীর গর্তে বিলীন হয়ে গেছে। বর্তমানে রাস্তাটির অর্ধেকেরও বেশি অংশজুড়ে ভাঙন দেখা দিয়েছে এবং বাকি অংশটুকুও ঝুঁকিপূর্ণভাবে ঝুলে রয়েছে।

​পুটিমারি চৌরাস্তা বাজারটি এলাকার অন্যতম ব্যস্ত অর্থনৈতিক কেন্দ্র। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও বিভিন্ন হালকা-ভারী যানবাহন চলাচল করে। রাস্তাটি ধসে যাওয়ার পর থেকে বর্তমানে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এভাবে রাস্তার কোল ঘেঁষে গভীর গর্ত করা মোটেও ঠিক হয়নি। এখন পুরো রাস্তাটি ধসে যাওয়ার উপক্রম হয়েছে। রাতের অন্ধকারে এই পথ দিয়ে চলতে গেলে যেকোনো সময় মানুষ বা গাড়ি নিচে পড়ে গিয়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। রাস্তাটি এখন আমাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।”

​ব্যক্তিগত স্বার্থে সরকারি ও জনগুরুত্বপূর্ণ এই সড়কের এমন ক্ষতি করায় ক্ষুব্ধ সচেতন এলাকাবাসী। তাদের দাবি—অনতিবিলম্বে রাস্তাটির ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে সড়কটি দ্রুত সংস্কার করা হোক। তা না হলে যেকোনো মুহূর্তে পুরো সড়কটি ধসে পড়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

​এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পলাশবাড়ীতে অপরিকল্পিতভাবে মাটি খনন: ধসে পড়েছে পাকা রাস্তা

পলাশবাড়ীতে অপরিকল্পিতভাবে মাটি খনন: ধসে পড়েছে পাকা রাস্তা

Update Time : ১০:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬