Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

সুন্দরগঞ্জে মৃত গরুসহ কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৯৩ Time View

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৃত গরু বহনের সময় মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এই ঘটনায় পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১ জুলাই) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজারে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মৃত গরু নিয়ে যাচ্ছিলেন জসিম। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ভ্যানে মৃত গরু দেখতে পেয়ে তারা জসিম উদ্দিনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। এ নিয়ে উপস্থিত জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হলে তারা জসিমকে গণধোলাই দেয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,“মৃত গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেয়। কী উদ্দেশ্যে মৃত গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যেহেতু এই ঘটনায় এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্ট কোনো মামলা করেনি, তাই তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

সুন্দরগঞ্জে মৃত গরুসহ কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

Update Time : ০৭:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬