Dhaka ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

পিপিআর-ক্ষুরারোগ থেকে বাঁচাতে সরকারি উদ্যোগে ছাগল-ভেড়াকে টিকাদান

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৯৫ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলার পাটানোছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ২০০টি ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হয়।

টিকাদান কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহানসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পশুপালকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় কর্মসূচির চতুর্থ পর্যায়ে ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ টিকাদান কার্যক্রম পরিচালনা
করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান জানান, পিপিআর ছাগল ও ভেড়ার একটি সংক্রামক রোগ। আক্রান্ত পশুর মাধ্যমে দ্রুত অন্য পশুর মধ্যে রোগটি ছড়িয়ে পড়তে পারে। এতে পশু মারা যাওয়ার পাশাপাশি খামারি ও প্রান্তিক পশুপালকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগের সংক্রমণ ও বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই নির্ধারিত বয়সের ছাগল ও ভেড়াকে সময়মতো টিকার আওতায় আনার ওপর গুরুত্ব
দেওয়া হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত পাটানোছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর অংশ হিসেবে ওষুধি বৃক্ষের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পিপিআর-ক্ষুরারোগ থেকে বাঁচাতে সরকারি উদ্যোগে ছাগল-ভেড়াকে টিকাদান

Update Time : ০৪:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬