Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বালাসীঘাটে ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি, বিপুল পরিমাণ চাল নদীতে

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ চাল নদীতে তলিয়ে গেছে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফের মোট ৪৬৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল গতকাল বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়। পরে চালগুলো যথাসময়ে ইউনিয়নে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনটি নৌকায় বোঝাই করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এলাকাটিতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। নৌকাগুলো নদীপথে রওনা হওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার মুখে পড়ে। একপর্যায়ে বাতাসের তীব্রতায় চালবোঝাই দুটি নৌকা নদীর পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, চরের বাসিন্দা ও সংশ্লিষ্টরা চাল উদ্ধারে তৎপরতা শুরু করেন।

নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করে এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য এই সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে দুটি নৌকা ডুবে যায়। ঘটনার পর থেকেই চাল উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে ঈদের আগে দুস্থদের জন্য আসা সরকারি চাল এভাবে নদীতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন চাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

বালাসীঘাটে ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি, বিপুল পরিমাণ চাল নদীতে

Update Time : ০২:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬