Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬২ Time View

ডেস্ক রিপোর্ট: বৃষ্টিতে ভোগান্তির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তারা।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। এ দাবিতে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে এবং আরেকদল টিএসসির দিকে চলে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। কারও অ্যাডমিট কার্ড নষ্ট হয়েছে, আবার কেউ সময়মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারেননি।

শিক্ষার্থীদের দাবি, পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল এবং প্রশ্নের মানও ছিল অতিরিক্ত কঠিন। এ কারণে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে একই দাবিতে বগুড়াতেও বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে সাতমাথা এলাকা থেকে মিছিল বের করে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

Update Time : ০৩:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬