Dhaka ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভুয়া তালিকা দেখিয়ে পাঠ্যবই উত্তোলনের পর বিক্রির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৪২ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয়ানপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার খাতিজা খাতুন ও পূর্বের কমিটির সদস্য শেখ ফরিদ ওরফে মজনু বিএসসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাদ্রাসার জমিদাতা সাইফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আবুল হাসান সরকার নয়ন, জামায়াত নেতা মাইদুল ইসলাম লিমন, রতন সরকার, অভিভাবক হাবিবুর রহমান, তাজুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত সুপার খাতিজা খাতুন ও পূর্বের কমিটির শেখ ফরিদ ওরফে মজনু বিএসসির যোগসাজশে মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমে অনিয়ম করা হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নামে কথিত বা ভুয়া তালিকা দেখিয়ে পাঠ্যবই উত্তোলনের পর সেগুলো বিক্রি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতেরও অভিযোগ তোলেন তারা। অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

ভুয়া তালিকা দেখিয়ে পাঠ্যবই উত্তোলনের পর বিক্রির অভিযোগ

Update Time : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬