Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই, হবিগঞ্জে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩৮ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, অলংকারসহ দামি জিনিস পত্র নেওয়ার পাশাপাশি একটি প্রাইভেট ফিল্টার গাড়ি (ঢাকা মেট্রো গ-২৯-৮৭০৮) ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাটের তেলিয়াপাড়া রোডের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটানাটি ঘটেছে রবিবার (২৮শে জুন)  দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন এলাকায়।

জানা যায়, সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক মাছুম আহমদ তার স্ত্রী সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিগত প্রাইভেট ফিল্টার গাড়ি নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রাতে বাড়ি থেকে রওয়ানা দেন। রাত প্রায় দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার লুহাইনি নামক পাহাড়ী এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে চা বাগানের ভেতর থেকে আরো ৫-৬ জন যুবক অস্ত্রসহ এসে প্রথমে গাড়ি চালক রেজাউলকে ধরে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং পরে মাছুম ও তার স্ত্রী কন্যাকে জঙ্গলের ভেতর নিয়ে তাদের ওড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে চিকিৎসার জন্য রাখা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, দামী ৩টি মোবাইল ফোন, রূপার চেইনসহ দামি জিনিসপত্র নিয়ে যায়। এদিকে রাস্তায় থাকা তাদের প্রাইভেট গাড়িটি ডাকাত দলের অন্য সদস্যরা ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়।

ডাকাতির শিকার মাছুম জানান, চিকিৎসার জন্য তিনি স্ত্রী-কন্যাকে ওইদিন রাতে নিজ বাড়ি থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় ডাকাতির ঘটনা ঘটে।  গাড়িতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস থাকায় তারা সেটা ব্যবহার করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া রোড থেকে গাড়িটি উদ্ধার করেন। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ি উদ্ধার হয়েছে। ডাকাতির ঘটনায় কারা জড়িত রয়েছে তার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অপরাধীদের শনাক্ত করা যাবে। অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই, হবিগঞ্জে উদ্ধার

Update Time : ০১:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬