Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

রৌমারী সীমান্তে আবারও পুশইনের চেষ্টা: শূন্যরেখায় সপ্তাহ ধরে আটক ৫ যুবক

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২২৩ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার ৫ বাংলাদেশি যুবক গত এক সপ্তাহ ধরে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন।

এদিকে শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার মোল্লাচর ও দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে নতুন করে আরও কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

সীমান্ত সূত্রে জানা গেছে, তীব্র রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে দিন কাটাতে হচ্ছে শূন্যরেখায় আটকে থাকা যুবকদের। সেখানে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, গোসল ও স্যানিটেশনসহ মৌলিক সুযোগ-সুবিধার অভাবে তারা চরম দুর্ভোগে রয়েছেন। মানবিক সংকটের পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ।

এর আগে গত ১৪ জুন সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে তারা দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়।
পরে ঘটনার চার দিন পর, ১৮ জুন রাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে দুই শিশু ও তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেয়ার খবর পাওয়া যায়। তবে এখনও ৫ যুবক সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করা এসব ব্যক্তির বিষয়ে কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

রৌমারী সীমান্তে আবারও পুশইনের চেষ্টা: শূন্যরেখায় সপ্তাহ ধরে আটক ৫ যুবক

Update Time : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬