Dhaka ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

সাঘাটায় ভাইরাল অডিও নিজের নয় বলে সুজার দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৭১ Time View

সাঘাটা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটায় ভরতখালী হাটের খেয়াঘাটে তেলের লরি আটকানোর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি নিজের নয় বলে দাবি করেছেন মো. সুজাউদ্দৌলা সুজা। অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) ভরতখালী হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি করেন সুজা।

তিনি অভিযোগ করেন, তেলের লরি আটকানোর ঘটনাকে ঘিরে একটি মহল তাঁকে ও তাঁর পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে গত ১০ অক্টোবর ভরতখালী হাটে বিক্ষোভ মিছিলের পর স্থানীয় তারেক মিয়া ও তাঁর সহযোগীরা হুমকি দেওয়ার অভিযোগে একটি সাজানো অডিও কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে দেন।

সুজার দাবি, অডিওর কণ্ঠস্বরটি তাঁর নয়। কোনো প্রযুক্তি বা এআই দিয়ে এটি তৈরি বা সম্পাদনা করা হয়ে থাকতে পারে। এর প্রকৃত উৎস ও সত্যতা নিশ্চিত করতে ফরেনসিক বা প্রযুক্তিগত পরীক্ষা দরকার।

তিনি আরও বলেন, এই অপপ্রচারের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

সাঘাটায় ভাইরাল অডিও নিজের নয় বলে সুজার দাবি

Update Time : ০৪:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬