
সাপাহার (নওগা) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সমবায় সমিতির সদস্যদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সহকারী পরিদর্শক এস এম জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
তিনি সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোঃ জেকরেল হাকিম। সহকারি প্রশিক্ষক ছিলেন অসীম কুমার।

Reporter Name 


















