Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

বেরোবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট: জেডিএস ও পদার্থ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৫৪ Time View

বেরোবি (রংপুর) সংবাদদাতা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ছাত্রীদের ক্রিকেটে পদার্থ বিজ্ঞান বিভাগকে হারিয়ে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ছাত্রদের ক্রিকেটে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে পদার্থ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইব্রাহিম ইসলাম ইভান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেরোবি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে বেরোবির ২২টি বিভাগের ২২টি পুরুষ ও ১৫টি নারী দল প্রতিদ্বন্দ্বিতা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

বেরোবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট: জেডিএস ও পদার্থ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

Update Time : ১১:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬