Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে সুয়ারেজ প্রকল্পে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু 

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭৯ Time View

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর হালিশহর সংলগ্ন আগ্রাবাদ এক্সেস রোড সুয়ারেজ প্রকল্পের কাজ করতে গিয়ে হঠাৎ মাটি ধসে পড়ে—মুহূর্তেই চাপা পড়ে চার শ্রমিক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসার অধীনে চলমান সুয়ারেজ প্রকল্পে চীনা হাইড্রো কোম্পানির তত্ত্বাবধানে গভীর গর্ত খুঁড়ে মাটি খননের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে চারজন শ্রমিক মাটির নিচে আটকা পড়েন।

সহকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব ও তুষার নামের দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।

অন্য দুই শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান জানান, নিহত ও আহতরা সবাই চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের অধীনে কাজ করছিলেন। কাজের সময় হঠাৎ মাটি ধসে এই দুর্ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

চট্টগ্রামে সুয়ারেজ প্রকল্পে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু 

Update Time : ০১:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬