Dhaka ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বাবা ও ২ ছেলেসহ আহত ৬

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪৯ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি  ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৬ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বাবা ও ২ ছেলেসহ গুরুতর আহত ৪ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, শুক্রবার রাত ৮ টার দিকে গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী সিএনজি মালঞ্চা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন দু’টি সড়কের পাশে উল্টে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় উভয় যানবাহনের শিশু ও নারীসহ ৬ যাত্রী আহত হয়। আহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের জাকির হাসান (৩৬), তার ২ ছেলে শাকিল হাসান (৭) ও শিনান হাসান (৭), একই ইউনিয়নের কুমিরাডাঙ্গা গ্রামের আজাদুল ইসলাম (৪২), মাস্টারপাড়া গ্রামের রাশেদ মোশাররফের মেয়ে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসিন আক্তার (২৩) এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের আকালু চন্দ্র (৬৮)।

পরে স্থানীয় লোকজন সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে সেখানে চিকিৎসাধীন জাকির, তার ২ ছেলে ও আকালু চন্দ্রের অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, বাবা ও ২ ছেলেসহ আহত ৬

Update Time : ০৯:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬