
দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির গাইবান্ধা জেলা কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ১ নম্বর রেল গেইটস্থ জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, পাকিস্তান আমলের ২৪ বছর কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। স্বাধীনতার পরেও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে, বারবার পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে কিন্তু কমিউনিস্ট পার্টিকে শেষ করা যায় নাই। গত সোমবার রাতে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে মব করে হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই। (প্রেস বিজ্ঞপ্তি)

Reporter Name 


















