Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাবাকে হারিয়ে মেসির পাশে ফুটবলবিশ্ব ‘ফোর্সা, লিও’ ঘোড়াঘাটে পাঁচ শতাধিক ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমদ আগামীকাল সাঘাটায় আসছেন জামায়াত আমীর রাবিতে গুরুতর অসুস্থ শিক্ষার্থী: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলেসহ ৩ জনের সীমালঙ্ঘন নয়, ভালো আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী একটি চক্র বিদ্যুৎ-জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে চায়: প্রধানমন্ত্রী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে সাঘাটায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচনে এখন পর্যন্ত দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

সীমালঙ্ঘন নয়, ভালো আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বিএনপি নেতা-কর্মীদের ‘সীমালঙ্ঘন না করে’ ভদ্র, নম্র ও সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে সুন্দরগঞ্জের নদীভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী কাপাসিয়া ইউনিয়নের শ্রীপুর ও লালচামার এলাকার বন্যা ও নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা নৌপথে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে দেখেন।
মতবিনিময়কালে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু পূর্বে ক্ষমতার বাইরেও ছিল। আপনারা সীমালঙ্ঘন করবেন না।’
তিনি আরও বলেন, ‘আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আপনাদের গতি কমাতে হবে। ভদ্র, নম্র ও সহনশীল হতে হবে। মুরুব্বিদের সম্মান করতে হবে, প্রয়োজনে তাদের জন্য চেয়ারও ছেড়ে দিতে হবে।’
গাড়ির গতির সঙ্গে নেতা-কর্মীদের গতির তুলনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণ করতে হয়, তেমনি আপনাদেরও নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে হবে।’
এ সময় সুন্দরগঞ্জের নদীভাঙন রোধ ও এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। সুন্দরগঞ্জের মানুষের পাশে থেকে নদীভাঙনসহ সার্বিক বিষয়ে তিনি সজাগ থাকবেন বলেও জানান।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাবাকে হারিয়ে মেসির পাশে ফুটবলবিশ্ব ‘ফোর্সা, লিও’

সীমালঙ্ঘন নয়, ভালো আচরণের মাধ্যমে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Update Time : ০১:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬