Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা আটক, দল থেকে বহিস্কার ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৫৯ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকসহ উপজেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিল মিয়াকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাকিল উপজেলার পশ্চিম সীচা হাজিপাড়া
গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে।

আজ সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার
ধর্মপুরস্থ জোবেদা পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় অপর মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপজেলা এনসিপির সদস্য সচিব জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান বলেন, মাদক কারবারী কোনো দলের সদস্য হতে পারে না। সে যেই হোক না কেন
প্রচলিত আইন মোতাবেক তার বিচার হবে। ঘটনার পর পরই উপজেলা এনসিপির আহবায়ক কমিটি থেকে তাকে বহিঃস্কার করা হয়েছে।

উপজেলা এনসিপির আহবায়ক মো. আল শাহাদৎ জামান জিকো বলেন, প্রশাসন বিষয়টি তাকে অবগত করেছেন। এর পর পরেই দল থেকে তাকে বহিস্কার
করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা আটক, দল থেকে বহিস্কার ঘোষণা

Update Time : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬