Dhaka ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

সুন্দরগঞ্জে ভুট্টার জমি নিয়ে সংঘর্ষে কৃষক দম্পতিকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১১২ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টা ক্ষেতের জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত সশস্ত্র হামলায় কৃষক মোঃ ছকুম উদ্দিন ও তার স্ত্রী মোছাঃ আঞ্জিনা বেগম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাপাসিয়া ইউনিয়নের চর লালচামার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত কৃষক ছকুম উদ্দিন ওই গ্রামের মৃত খোদা বকশের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছকুম উদ্দিন স্থানীয় আলমগীরের কাছ থেকে চর লালচামার এলাকার একটি জমি কন্ট্রাক্টে নিয়ে ভুট্টা চাষ করেন। ফসল ঘরে তোলার উপযোগী হলে একই এলাকার মতলব হোসেনের ছেলে আজম আলীগং দলবদ্ধ হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ভুট্টা কাটতে শুরু করেন। এ সময় ছকুম উদ্দিন তার স্ত্রী আঞ্জিনা বেগম এবং মেয়ে সীমা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর আক্রমন চালায়।
অভিযোগে বলা হয়, ছকুম উদ্দিন ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এমনকি অভিযুক্ত গফুর মিয়া হত্যার উদ্দেশ্যে ছকুম উদ্দিনের বুকের ওপর বসে গলা চেপে ধরেন। পরে তাদের ছেলে রঞ্জু মিয়া ছুটে গিয়ে বাবাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনও দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।এঘটনায় ছকুম উদ্দিন সুন্দরগঞ্জ থানায় আজম আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

সুন্দরগঞ্জে ভুট্টার জমি নিয়ে সংঘর্ষে কৃষক দম্পতিকে কুপিয়ে জখম

Update Time : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫