Dhaka ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৪৬ Time View

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার নশরতপুরে স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রংপুর ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জিইউকে হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ সচেতনতামূলক আলোচনা ও স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনি রানী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এবং গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।

আলোচনায় ডা. মনি রানী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, নিয়মিত সেলফ-এক্সামিনেশন (স্ব-পরীক্ষা) এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় সম্ভব। তাই সংকোচ ভুলে যেকোনো অস্বাভাবিক লক্ষণ দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও জিইউকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীসহ চার শতাধিক নারী অংশ নেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

স্তন ক্যান্সার স্ক্রিনিং ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান

Update Time : ০১:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬