Dhaka ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১ জেলার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

স্বামী-স্ত্রীর ঝগড়ায় ফাঁস হলো পাঁচ মাস আগের ভয়ংকর হত্যার রহস্য

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮৫ Time View

ডেস্ক রিপোর্ট: খুলনায় নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ মাস পর এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক দম্পতি। পুলিশের দাবি, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করে বাড়ির উঠানে মাটি চাপা দেওয়া হয়েছিল।

সোমবার (১৩ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর হরিণটানা থানার রেলব্রিজ সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির উঠান থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। নিহতের নাম মারুফ (৩৫)। প্রায় পাঁচ মাস আগে তাকে হত্যা করে সেখানে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফালগুনী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, গর্ত খুঁড়ে কঙ্কাল উদ্ধারের বিষয়টি সত্য।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুরাদ ও ফালগুনী দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঝগড়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে একে-অপরকে দোষারোপ করার পাশাপাশি ইজিবাইক চালক মারুফের কথাও উঠে আসত। এতে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

সোমবার সকালে আবারও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মুরাদ স্ত্রীকে মারধর করলে ফালগুনী পুলিশকে জানান, তারা ইজিবাইক চালক মারুফকে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। পরে তাদের দেখানো জায়গায় মাটি খুঁড়ে বৃষ্টির মধ্যেই বিকেল ৩টার দিকে কঙ্কাল উদ্ধার করা হয়।

হরিণটানা থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন মিলন জানান, নিহত মারুফ আসামিদের পূর্বপরিচিত ছিলেন। গত রমজানের কোনো এক রাতে ফোন করে তাকে বাড়িতে ডেকে নেওয়া হয়। এরপর ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেদিন রাতেই বাড়ির উঠানে লাশ পুঁতে রাখা হয়। পরে ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়।

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, নিহতের নাম মারুফ। তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের পর চালককে হত্যা করে লাশ গুম করা হয়েছিল। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পূর্ণ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

স্বামী-স্ত্রীর ঝগড়ায় ফাঁস হলো পাঁচ মাস আগের ভয়ংকর হত্যার রহস্য

Update Time : ১১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬