
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মাজেদার রহমান দুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানের নেতৃত্বে হরিনাবাড়ি পুলিশ ফাঁড়ির এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মনোহরপুর ইউপি’র কাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, রাজনৈতি ছাড়াও একাধিক পৃথক মামলায় গ্রেপ্তারী পরোয়ারা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বুধবার (৩০
সেপ্টেম্বর) তাঁকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

Reporter Name 


















