Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: নিয়ন্ত্রণে সচেতনতামূলক মত বিনিময় গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনিয়ম-জালিয়াতির অভিযোগের মধ্যেই পুতুলের পদত্যাগ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন নতুন বেতনকাঠামোর সুবিধা

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ Time View

ঢাকা প্রতিনিধি: 

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মন্ত্রিসভায় অনুমোদিত নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। আজ মঙ্গলবার সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আজ সকালে সরকারের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও শতভাগ নিশ্চিতভাবে নতুন বেতনকাঠামোর সুবিধা পাবেন।

বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছয় লাখের বেশি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী। এমপিওভুক্তির মাধ্যমে সরকার তাঁদের মূল বেতনের শতভাগসহ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দিয়ে থাকে।

বেতন বৃদ্ধির মূল দিকসমূহ

  • গ্রেড ও স্কেল: সরকারি চাকরিজীবীদের মতোই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০টি গ্রেড বহাল থাকছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে।

  • বাড়িভাড়া ও অন্যান্য ভাতা: নতুন বেতনকাঠামো অনুযায়ী শিক্ষকদের মূল বেতন বাড়ার সঙ্গে আনুপাতিক হারে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতাও বাড়বে।

বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সূচি

নতুন বেতনকাঠামো চলতি বছরের (২০২৬) ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। মূল বেতন তিন ধাপে এবং সম্পূর্ণ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গ্রেড প্রথম ধাপ (১ জুলাই ২০২৬) দ্বিতীয় ধাপ (১ জানুয়ারি ২০২৭) তৃতীয় ধাপ (১ জুলাই ২০২৭) ভাতা কার্যকর
১০ম থেকে ২০তম গ্রেড বর্ধিত বেতনের ৫০% আরও ২৫% (মোট ৭৫%) অবশিষ্ট ২৫% (পূর্ণাঙ্গ ১০০%) ১ জানুয়ারি ২০২৮
১ম থেকে ৯ম গ্রেড বর্ধিত বেতনের ৪০% আরও ৩০% (মোট ৭০%) অবশিষ্ট ৩০% (পূর্ণাঙ্গ ১০০%)
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন নতুন বেতনকাঠামোর সুবিধা

Update Time : ১১:২৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬