
ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ‘অসুস্থ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নোংরা এবং আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

Reporter Name 





















