Dhaka ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তুরস্কের লড়াই, তবুও হার! পলাশবাড়ীতে এমপির উন্নয়ন বরাদ্দ বিতরণ ও সড়ক কাজের উদ্বোধন বিশ্বকাপে গোলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার করল ব্রাজিল মেসিকে নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার নেইমার ফিরছেন, রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হাইতিকে হারিয়ে স্বস্তির জয় ব্রাজিলের, তবে কাটেনি মাঝমাঠের দুশ্চিন্তা চিলমারীতে ব্রিজে ওঠার সংযোগ সড়কের বেহাল দশা ভোগান্তিতে ৫০হাজার মানুষ অতিবৃষ্টিতে সুন্দরগঞ্জ-মাওলানা ভাসানী সেতু সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন: চরম ভোগান্তিতে হাজারো মানুষ গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

কবি সরোজ দেব স্মরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ২৫ এপ্রিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ১১৪ Time View

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার প্রথিতযশা কবি সরোজ দেব স্মরণে ‘রোদে ভিজে বাড়ী ফেরা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কে শহিদ মিনার চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
সাহিত্য ও আবৃত্তি চর্চা কেন্দ্র বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি পিটু রশিদ জানান, সকাল ১০টায় কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল চারটায় আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাঁজপত্র ‘মুখ’ এর মোড়ক উন্মোচন করা হবে।
আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওরে নবীন ওরে আমার কাঁচা’ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘প্রাকৃতিক দৃশ্য’ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ‘বৈশাখি মেলা’ আঁকতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে শিশু-কিশোরদের নিবন্ধন করতে হবে। ২৪ এপ্রিলের মধ্যে নিবন্ধন করা যাবে শহরের স্টেশন রোডের সু-প্যালেস এবং সার্কুলার রোডের আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন নগর মাল্টিমিডিয়ায়। নিবন্ধন ফি ৫০ টাকা। নিবন্ধন করতে যোগাযোগ করতে পারেন পিটু রশিদ- ০১৭২৩-৮৫৮০৮৫ এর সাথে।
অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে ইবনে সিরাজ (সাহিত্য), সুলতান উদ্দিন আহমেদ (কবিতা), বিপুল দেব (নাটক), মুকুল রায় (সাহিত্য), ফেরদৌসি বেগম বিউটি (কাব্যগ্রন্থ), রজতকান্তি বর্মন (সাংবাদিকতা), শেখ জিয়াউল করিম টিপু (অংকন), আশিকুর রহমান ইমন (গ্রাফিক্স), কায়সার রহমান রোমেল (গ্রাফিক্স)।
লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা কবি সরোজ দেব ১৯৪৮ সালের ২৬ মার্চ গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহন করেন। বার্ধক্য ও অসুস্থ্যতাজনিত কারণে গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন সর্বজন প্রিয় এই মানুষটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

তুরস্কের লড়াই, তবুও হার!

কবি সরোজ দেব স্মরণ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ২৫ এপ্রিল

Update Time : ০৭:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫