Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত চরাঞ্চল ও নদীভাঙন

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯১ Time View

গাইবান্ধা প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে গাইবান্ধার প্রধান প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। একই সঙ্গে নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন।

স্থানীয় সূত্র ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, পানি বৃদ্ধির ফলে জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো ইতোমধ্যে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি।

বন্যা পরিস্থিতির পাশাপাশি নদী তীরবর্তী মানুষের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ভাঙন। জেলার কুন্দেরপাড়া, মোল্লারচর, মুন্সিরহাটখোলা এবং গোবিন্দগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, ভিটেমাটি ও নানা স্থাপনা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ (বালুভর্তি বস্তা) ফেলে তা প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থায়ীভাবে ব্যবস্থা না নিলে এই ভাঙন ঠেকানো কঠিন হয়ে পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত চরাঞ্চল ও নদীভাঙন

Update Time : ১২:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬