Dhaka ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৫৮ Time View

আফতাব হোসেন:

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এছাড়া মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া।

নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), একই গ্রামের ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)। ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরের শুক্কুর আলীর ছেলে মানিক হোসেন (২২) এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বার আলী (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি বজ্রপাতে ফুয়াদ, রাফি ও মিজানের মৃত্যু হয়।

অন্যদিকে, ফুলছড়ির জামিরা চরে বজ্রপাতে যুবক মানিক হোসেন ও তার সঙ্গে থাকা একটি ঘোড়া ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সাঘাটার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান বৃদ্ধ নম্বার আলী। বজ্রপাতের এ সময়টিতে বজ্রাঘাতে একটি গরুও মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

Update Time : ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬