
মৌলভীবাজার প্রতিনিধি: দেশের মধ্যে সব চেয়ে ভালো মানের চায়ের উৎপাদনকারী চা বাগান হবিগঞ্জের বাহুবল উপজেলার মাধবপুর চা বাগান। এ জন্য ষষ্ঠ জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী চা বাগানের পদক পেয়েছে মধুপুর চা বাগান। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি পদক দেয়া হয়েছে। এবারের জাতীয় চা দিবসের প্রতিপাধ্য বিষয় হচ্ছে- ‘চা শিল্পের উন্নতি, সবুজ হউক অর্থনীতি’।
শনিবার (২০ জুন) সকালে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটোরিয়াম প্রাঙ্গণে চা দিবসের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। শান্তির প্রতীক সাদা পায়রা, প্ল্যাকার্ড সম্বলিত বেলুন উড়িয়ে জাতীয় চা দিবসের উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পদক বিতরণ।
প্রধান অতিথি সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Reporter Name 
















