Dhaka ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৪৬ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবাসী আবু হাসানের উদ্যোগে মরক্কো জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন জোলাপাড়া মানবকল্যাণ প্রবাসী ফাউন্ডেশন এ আয়োজনের উদ্যোগ নেয়।
আজ শনিবার (২০ জুন) বিকেলে জোলাপাড়া মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ, শ্রীরামপুর, এনায়েতপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারসোমবাড়ি বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় দুই শতাধিক মোটরসাইকেল এবং প্রায় ২০টি ইজিচার্জার অংশ নেয়। এতে কয়েকশ তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মরক্কো দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করেন।
এ সময় প্রবাসী আবু হাসান বলেন, আমি একজন মুসলিম। মরক্কো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং আন্তর্জাতিক ফুটবলে তাদের অর্জন আমাদের গর্বিত করে। মরক্কো দলে অনেক মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের সামর্থ সম্পর্কে অনেকেই যথেষ্ট অবগত নন। আমরা আশা করি, ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে মরক্কো আরও ভালো সাফল্য অর্জন করবে এবং বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

Update Time : ১০:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬