
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরে প্রেমিককে কুপিয়ে যখম করেছেন স্বামী।কোপ খেয়ে মারাত্মক যখম অবস্থায় ওই পরকিয়া প্রেমিক গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভূক্তভোগী প্রেমিকের স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করছেন। বুধবার সন্ধায় ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়।আহত প্রেমিকের নাম মমিনুল ইসলাম নায়ক। তিনি উপজেলার বজরা তবকপুর ছড়ারপাড় এলাকার বাসিন্দা।অভিযুক্তের নাম রঞ্জু মিয়া।তিনি উলিপুর উপজেলার মধ্য উমানন্দ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বুধবার সন্ধায় মৃত-মতিয়ার রহমানের ছেলে রঞ্জু মিয়ার স্ত্রী মোকছেনা বেগমের বাবার বাড়ী জুম্মাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় তার সাথে দেখা করে কথাবার্তা বলছিলেন আহত মমিনুল ইসলাম নায়ক। এসময় বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারলে রঞ্জু মিয়া শশুর বাড়ীতে গিয়ে তাদের একসাথে দেখতে পান। পরে মমিনুলকে মারধর করতে গেলে মোকছেনা বাধা দেয়।এসময় হাতের কাছে পাওয়া ছুরি দিয়ে মমিনুলের বুকে আঘাত করে।এতে মমিনুল মারাত্মক যখম হয়, সাথে মোকছেনাকেও আঘাত করতে থাকে।স্থানীয়রা আহত অবস্থায় মমিনুলকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুর মেডিকেলে রেফার করেন দায়িত্বরত চিকিৎসক। মমিনুল ও মোকছেনার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল বলেও জানা গেছে।
ওসি আলমগীর হোসেন জানান, মমিনুল ও মোকছেনার মধ্যে পরকীয়া চলছিল। এটা দেখে ফেলায় তাদের মধ্যে মারধর হয়।এক পর্যায়ে রঞ্জু ছুরি দিয়ে আঘাত করে। মমিনুল এখন রংপুরে চিকিৎসা নিচ্ছেন।আহত মমিনুলের স্ত্রী বাদি হয়ে মামল দায়ের করেছেন। এটি প্রক্রিয়াধীন রয়েছে,সেই সাথে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Reporter Name 












