Dhaka ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৪৬ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ-এর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ কাটা মোড়ে ‘সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’-র ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, “ড. ফিল্মন বাস্কের ইন্ধনে সংগ্রাম কমিটির নেতা ও সদস্যদের নামে আদালতে ভুয়া নোটিশ, সরেজমিন তদন্ত ছাড়াই মিথ্যা মামলা রুজু এবং ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে।” তারা অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের ওপর হয়রানি বন্ধের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নেতা সুফল হেমব্রম, বাবনা বাস্কে টুডু, গণেশ মুর্মু, জামিল হেমরম, জাকিরুল ইসলাম প্রধান এবং নুরুল হাজীসহ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও উল্লেখ করেন, সাহেবগঞ্জ বাগদা ফার্মের ভূমি মূলত আদিবাসীদের পৈতৃক সম্পত্তি। আদিবাসীদের এই ন্যায্য ও যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দিতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।

প্রতিবাদ মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাহেবগঞ্জ কাটা মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলেই গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০৩:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬