Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

ছাত্রলীগের হস্তক্ষেপে মাদ্রাসার নিয়োগ বোর্ড পন্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ৩১৫ Time View

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগ কর্মীদের হস্তক্ষেপে এক মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগীত হওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক কমিটির মাধ্যমে এবং গোপনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করার অভিযোগে হস্থক্ষেপ করেছেন বলে ছাত্রলীগ কর্মীদের দাবী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকায় অবস্থিত রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষে শনিবার দুপুরে নিয়োগ নির্বাচনী বোর্ড শুরু করা হয়।এসময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা সেখানে গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপÍর কর্তৃক প্রেরিত ডিজি’র প্রতিনিধির নিকট নিয়োগ বোর্ডের বৈধতা সম্পর্কে জানতে চায়। এসময় তাদের প্রশ্নের কোন জবাব না দিয়েই ডিজি প্রতিনিধি নিয়োগ বোর্ড অসম্পন্ন রেখে চলে যান। ছাত্রলীগ কর্মীদের দাবী মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি,সহ-সভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই।তারা ওই বোর্ডে অধ্যক্ষ ও ডিজি’র প্রতিনিধিকে নিয়ে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বদিউজ্জামান বদরুল বলেন,নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে আমাদের কোন আপত্তি থাকবে না।
রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মো.মিনহাজুল ইসলাম বলেন,শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড আয়োজন করা হয়েছিল। বোর্ডটি অসম্পন্ন রয়েছে।
মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ জানান,এবিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।সিদ্ধান্তহীনতায় ভূগছি,পরে কথা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

ছাত্রলীগের হস্তক্ষেপে মাদ্রাসার নিয়োগ বোর্ড পন্ড

Update Time : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩