Dhaka ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৭১ Time View

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপের মধ্যে রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়তা
করতে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে তৈরি ৫ লাখ ডেঙ্গু NS1
র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও ভূমিকা রাখছে।

শনিবার (৩ অক্টোবর) কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে শার্জে দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে টেস্ট কিটগুলো হস্তান্তর করেন। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের বরাত দিয়ে আজকের জনগণ’কে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেস অ্যান্ড মিডিয়া কোঅর্ডিনেটর তরিকুল ইসলাম নাহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। পরে তারা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন।

এ সময় তারা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখেন এবং রোগনির্ণয়ের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তায় সরবরাহ করা বিভিন্ন সরঞ্জামের ব্যবহার পর্যবেক্ষণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

Update Time : ১১:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬