Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

নওগাঁয় ইমামের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪০ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মসজিদের ইমাম গোলাম রাব্বানীর (৪৫) বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পার-বোয়ালিয়া পলিপাড়া এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমাম গোলাম রাব্বানী একই ইউনিয়নের শাহাপুর এলাকার বাসীন্দা বলে জানা যায়।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়- গত প্রায় দেড় বছর থেকে পার-বোয়ালিয়া পলিপাড়া গ্রামের মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন গোলাম রাব্বানী। ভুক্তভোগী কিশোর নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তো এবং ইমামের সাথে বিভিন্ন জায়গায় যেতো।

গত ঈদ-উল-ফিতরের কয়েক দিন পর ইমাম গোলাম রাব্বানী ওই কিশোরকে তার গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে বাড়িতে কেউ না থাকায় তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। ঘটনাটি কাউকে কিছু না বলার জন্য তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। যদি কিছু বলে দেয় তাহলে কুফরি করে তার পরিবারের সদস্যদের মেরে ফেলাসহ পরিবারের সদস্যদের ক্ষতি করবে। ঘটনার পর থেকে ওই কিশোর সবসময় নিরব থাকতো। তারপর থেকে ইমামের সাথে ঘুরতে দেখা যায়নি। এমনকি ঠিক মতো নামাজও পড়ে না। ওই কিশোর কেন এমন করছে বাবা-মা তার কাছে জানতে চাইলেও নিবর ভূমিকা পালন করতো। মসজিদে যেতে বলা হলেও যায় না। এক পর্যায়ে তাদের জোরজুরিতে ইমামের বলাৎকারের বিষয়টি সামনে আনে সেই কিশোর।

রোববার (৩১ মে) জোহর নামাজের পর পরিবারের সদস্যরা মসজিদের ইমাম গোলাম রাব্বানীর কাছে বিষয়টির সত্যতা জানতে চায়। এক পর্যায়ে ইমাম ওই কিশোরকে বলাৎকারের কথা স্বীকার করেন। এরপর তাকে এলাকাবাসীরা উত্তম-মাধ্যম দেয় এবং স্থানীয়ভাবে সালিস-বৈঠক করা হয়। পরে ইমামের পরিবারের সদস্যদের ডেকে নিয়ে আসা হয়। এরপর তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ইতোপূর্বেও ওই ইমামের বিরুদ্ধে এমন অপকর্মের অভিযোগ রয়েছে বলেও জানা যায়।
তবে সম্মানের কথা ভেবে কিশোরের পরিবারের পক্ষ থেকে আইনগত কোন পদক্ষেপ নেয়া হয়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন- বিষয়টি জানার পর ওই এলাকায় (বোয়ালিয়া) পুলিশ পাঠানো হয়েছিল। বলাৎকারের ঘটনা পাশের বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় হয়েছে বলে জানা যায়। যেহেতু ওই থানা এলাকায় হয়েছে ভুক্তভোগী চাইলে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁয় ইমামের বিরুদ্ধে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ

Update Time : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬