Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

পিকআপ ভ্যানে ৩১ কেজি গাঁজা

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৩১৫ Time View

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩১ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‌্যাব। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে – সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান। গ্রেফতার মাদক কারবারিরা হলেন – শফিকুল ইসলাম (৫৩), হৃদয় মিয়া (২৫) ও  সুমন হোসেন (২৯)।

গ্রেফতার শফিকুল ইসলাম খুলনার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট গ্রামের ধলু মিয়ার ছেলে, হৃদয় মিয়া সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি গ্রামের সিরাজের ছেলে এবং সুমন হোসেন দৌলতপুর উপজেলা মহেশ্বর পাশা গ্রামের ইউনুস হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ব্র্যাক মোড় বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩১ কেজি শুকনো গাঁজা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। একইসঙ্গে ওই তিন মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পিকআপ ভ্যানে ৩১ কেজি গাঁজা

Update Time : ১১:০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪