Dhaka ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২২ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি কেনাবেচা ও ৬০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার ওসমানপুর ছয়ঘটি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়া। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ওই এলাকার ইউনুস আলীর ছেলে।
মামলার বাদী রিফাত কবির চৌধুরী উপজেলার ৩ নম্বর ইউনিয়নের কাশিয়াতলা শীতল গ্রামের বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি কেনার জন্য উজ্জ্বল মিয়া ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্য নির্ধারণ করেন। এর মধ্যে ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা বকেয়া রাখেন। পরে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে আরও ৪৮ লাখ টাকা লেনদেন হয়। সব মিলিয়ে ৬০ লাখ টাকা পাওনার বিষয়টি স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্বীকার করেন উজ্জ্বল মিয়া। এ সময় ৭ লাখ টাকা পরিশোধ করে বাকি ৫৩ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন। এ বিষয়ে ৯টি ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামাও সম্পাদন করা হয়।
বাদীর অভিযোগ, পরবর্তী সময়ে উজ্জ্বল মিয়া তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে একপর্যায়ে ৫ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ১ নম্বর মামলা হয়েছে। মামলাটি ৩ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

Update Time : ০২:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬