Dhaka ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১

প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১১২ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে প্র্রতিদিনের মতো খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। আজ সকালে সাথীর শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কলহের জের ধরে গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬