Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

ফাটল সৃষ্টি করবেন না, বেহুলা-লখিন্দরের মতো সাপ ঢুকে সর্বনাশ করবে

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৯৪ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: “ফাটল সৃষ্টি করবেন না। তাহলে বেহুলা-লখিন্দরের মতো ওই ফাটল দিয়ে সাপ ঢুকে সর্বনাশ করতে পারে।” সামাজিক সম্প্রীতি, ঐক্য ও বিভেদ এড়ানোর আহ্বান জানিয়ে এ কথা বলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ (৫ বছরে ২৫ কোটি) কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ডা. জাহিদ বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষকদের পাশে থেকে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সমাজে বিভেদ, হিংসা বা অশান্তির সুযোগ সৃষ্টি করা যাবে না। ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে ১ হাজার ৩শ জনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে ১শ’ ৯০ জন কৃষকের মাঝে খুঁটিসহ কৃষি অফিস কর্তৃক ৫টি করে এবং বিসমিল্লাহ নার্সারি কর্তৃক ১টিসহ মোট ৬টি করে গাছের চারা এবং ১ বস্তা করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপির সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন প্রমুখ।
এর আগে মন্ত্রী ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলীতে রাস্তা উদ্বোধন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কর্তৃক ২শ’ ৭৭ জন শিশুর মাঝে চার্জার ফ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শেষে শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

ফাটল সৃষ্টি করবেন না, বেহুলা-লখিন্দরের মতো সাপ ঢুকে সর্বনাশ করবে

Update Time : ১১:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬