Dhaka ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান গাইবান্ধার মার্চ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত জাহাঙ্গীর মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন গাইবান্ধাসহ নতুন ১৯ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা জ্বালানি আসছে নিয়মিত, তবুও গাইবান্ধায় কাটেনি সংকটের রেশ: সেচ ও পরিবহনে চরম ভোগান্তি ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, ট্রাক আটক শূন্য থেকে শিখরে: সান্তনা রানীর হার না মানা জীবন সংগ্রাম

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক ইসলামাবাদে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডোবানোর হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View

ইরানের সঙ্গে পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে: হোয়াইট হাউস ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান বলে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, ‘পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই (ইসলামাবাদ) অনুষ্ঠিত হবে।’ আলোচনা প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়ায় পাকিস্তানিরা চমৎকার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে তাঁদের বন্ধুত্ব ও প্রচেষ্টা আমরা অত্যন্ত গুরুত্ব দিই।’

লেভিট আরও জানান, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশই এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) মনে করেন, পাকিস্তানের মাধ্যমেই এ যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে।’ (তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর)

হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হতে চাইলে মার্কিন জাহাজ ডুববে: ইরান ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যদি যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। বর্তমানে এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ?’

মার্কিন বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, ‘আপনাদের জাহাজগুলো (অবরোধ কার্যকর করতে নজরদারি করা মার্কিন জাহাজ) আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে।’

উল্লেখ্য, মোহসিন রেজাই ইরানের উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তা এবং রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমাণ্ডার-ইন-চিফ। গত মাসে তিনি অবসর ভেঙে মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। (তথ্যসূত্র: এএফপি)

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ নিয়ে জেদ্দায় সৌদি-পাকিস্তান বৈঠক সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংলাপও গুরুত্ব পায়।

প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে স্বীকৃতি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান

যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক ইসলামাবাদে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডোবানোর হুঁশিয়ারি

Update Time : ০৯:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬