Dhaka ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ -এর শিক্ষার্থীদের জন্য ভালোবাসা ও আন্তরিকতার এক অনন্য উপহার প্রদান করেছেন।

তিনি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে বই এবং স্কুল লাইব্রেরির জন্য তাঁর রচিত সকল বইয়ের একটি পূর্ণাঙ্গ সেট উপহার হিসেবে প্রদান করেছেন।

আজ শনিবার (৮ আগষ্ট) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘বসুন্ধরা শুভসংঘ’ কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে তিনি জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. আবদুস সালাম-এর হাতে আনুষ্ঠানিকভাবে বইগুলো তুলে দেন।

এ সময় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসার কথা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, সৃজনশীল বই পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মনন, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে এবং তাদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে উঠবে।

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. আবদুস সালাম এই মহৎ ও আন্তরিক উদ্যোগের জন্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের হাতে একটি ভালো বই তুলে দেওয়া মানে তাদের সামনে জ্ঞান ও সম্ভাবনার একটি নতুন দুয়ার খুলে দেওয়া। তাঁর এই উপহার আমাদের শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।”

তিনি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং সাহিত্যসৃষ্টির অব্যাহত সাফল্য কামনা করেন।

জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিবার তাঁর এই আন্তরিক ভালোবাসা ও মূল্যবান উপহারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার

শিক্ষার্থীদের জন্য ইমদাদুল হক মিলনের বিশেষ উপহার

Update Time : ০২:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬