Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

“সম্মান রেখে কথা বলুন”,রেফারিকে থামিয়ে মেসি

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক রিপোর্টঃ ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক পর্যায়ে রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, বিতর্কিত একটি ঘটনার পর পর্তুগিজ রেফারির কাছে গিয়ে সম্মানজনক আচরণের দাবি জানান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসিকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলছি।’

তবে ঠিক কোন ঘটনার কারণে মেসি এতটা ক্ষুব্ধ হয়েছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। ম্যাচ চলাকালীন ধারণ করা ভিডিওতে রেফারি ও মেসির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ধরা পড়েছে।

কোয়ার্টার ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেই এই ঘটনা ফুটবলভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শেষ পর্যন্ত ৩-১ গোলে  জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেই মেসি-রেফারির এই ঘটনাটি ফুটবলভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

“সম্মান রেখে কথা বলুন”,রেফারিকে থামিয়ে মেসি

Update Time : ১০:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬