Dhaka ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২৫৪ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কালাম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাম মিয়া মধ্যপাড়া আমবাগান মৃত্যু বাবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করছিলেন কৃষক কালাম মিয়া। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার মৃত্যু
হয়েছে।

এদিকে কালাম মিয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মাঝেও নেমে এসেছে শোক।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এমন ঘটনা খুবই দুঃখজনক। সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই ‍সুপদ হালদার বলেন, মধ্যপাড়া আমবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনা স্থল পরিদর্শন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

Update Time : ০৫:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬