Dhaka ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

হাত-পা বেঁধে শ্বাসরোধে খুন! গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যাকাণ্ডে দ্বিতীয় স্বামী আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৯৯ Time View

গোবিন্দগঞ্জ  প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলশিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর দ্বিতীয় স্বামী মামুনুর রশিদ চৌধুরী মামুনকে (৫২) আটক করেছে পুলিশ। রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত ভিন্নদিকে মোড় নিতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে চক গোবিন্দপুর গ্রামে শিক্ষিকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় নিহতের হাত-পা গামছা দিয়ে বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নিথর দেহ। ঘরের সমস্ত আসবাবপত্র ছিল ছড়ানো-ছিটানো।

নিহত শিক্ষিকা রুমা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলাইমান আলীর মেয়ে। তিনি তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মচারী মামুনুর রশিদ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী।

জানা যায়, প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর এক পুত্রসন্তান নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায় থাকতেন রুমা। ছেলে পড়াশোনার সুবাদে ঢাকায় থাকায় তিনি বাসাতে একাই থাকতেন। মাঝে মাঝে তাঁর দ্বিতীয় স্বামী মামুনুর রশিদ চৌধুরী মামুনও সেখানে এসে থাকতেন। এ ঘটনায় নিহত শিক্ষিকার ভাই রোকনুজ্জামান রুবেল বাদী হয়ে শনিবার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, “জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্বামী গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মচারী মামুনকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

হাত-পা বেঁধে শ্বাসরোধে খুন! গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যাকাণ্ডে দ্বিতীয় স্বামী আটক

Update Time : ০৮:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬