Dhaka ০১:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু

অবৈধভাবে মজুত ২শ ১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৭৫ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মজুদ ২শ ১১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ওই ব্যবসায় জড়িত খুচরা সার ব্যবসায়ী শ্রী মিথুন চন্দ্র বর্মন নান্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারগুলো রবিবার দুপুরে উপজেলার
কামারপাড়া বাজার থেকে প্রশাসনের কার্যালয়ে আনা হয়।

জব্দ সারের মধ্যে- ইউরিয়া ৯৪ বস্তা, ডিএপি ১৯ বস্তা, টিএসপি ১৭ বস্তা, জিপসাম ৬৮ বস্তা ও পটাস ১৩ বস্তা রয়েছে। এসব জব্দে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।

স্থানীয়রা জানায়, শনিবার কামারপাড়া বাজারের মিথুন চন্দ্র বর্মন, নান্টুর দোকান থেকে ১৪ বস্তা সার ভ্যানযোগে সুন্দরগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। এরই মধ্যে এলাকাবাসী টের পেয়ে প্রশাসনের খবর দেন। এরপর নান্টুর গুদামে আরও মজুদ সার আছে বলে স্থানীয়রা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনের লোকজন এসে ২১১ বস্তা সার জব্দ করেন।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কেউ কেউ সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তাই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য বলেন, ওইস্থানে বিভিন্ন ধরনের ২১১ বস্তা সার জব্দসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। এগুলো সরকারি দামে কৃষকদের কাছে বিতরণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা

অবৈধভাবে মজুত ২শ ১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

Update Time : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬