Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক

আত্রাইয়ে কৃষি শ্রমীককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার দুই আসামীসহ তিনজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৪ Time View

কাজী আনিছুর রহমান: নওগাঁর আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের কৃষি শ্রমীক আবু বক্কর সিদ্দিক (৩৮) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া কিস্ফোরক মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,উপজেলার মালিপুকুর গ্রামের আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী সিরাজুল ইসলাম (৪৮) ও ফরিদ উদ্দীন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বাকুলিয়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিরাজুল ইসলাম উপজেলার মালিপুকুর গ্রামের ফাকের আলীর ছেলে এবং ফরিদ উদ্দীন একই গ্রামের ফারেজ আলীর ছেলে। গত ২০জানুয়ারী জমিতে ধান রোপনকে কেন্দ্র করে ওই দিন সন্ধায় আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২১জানুয়ারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এঘটনায় ওই রাতেই আবু বক্করের মা মর্জিনা বিবি বাদী হয়ে সিরাজুল ও ফরিদ উদ্দীনসহ তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দীন (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে উপজেলার ভরতেতুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলাল উদ্দীন রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং সিম্বা গ্রামের কবির উদ্দীনের ছেলে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

 ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার

আত্রাইয়ে কৃষি শ্রমীককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার দুই আসামীসহ তিনজন গ্রেফতার

Update Time : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫