Dhaka ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি ভয়াবহ তাপপ্রবাহ: ইউরোপের ৩ দেশে সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘোড়াঘাটে গরু চুরির চেষ্টা, গণধোলাইয়ের পর দুইজনকে পুলিশে সোপর্দ  জিইউকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন গাইবান্ধা, রানার্সআপ গোবিন্দগঞ্জ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহ্বান ধলু এমপির সারাদেশের ন্যায় রাজশাহীতেও ‘নজরুল বর্ষের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অটোরিকশা চালককে মারধরে বাধা দেওয়ায় গ্রিল মিস্ত্রিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ, আটক ১ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে আবারও ভাঙন রৌমারীতে গাঁজাসহ নারী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ সুন্দরগঞ্জে মৃত গরুসহ কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহ্বান ধলু এমপির

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২১ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (২ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুলেল শুভেচ্ছা জানায়। জাহিদুল ইসলাম ধলুও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু এমপি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন নতুন ভবন নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করবে বর্তমান সরকার। এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অর্জন না করে তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যর সহধর্মিনী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু বক্তব্য রাখেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়টির ৬ তলা ভীত বিশিষ্ট ২ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কে কার প্রতিপক্ষ: দেখে নিন শেষ ১৬-এর খেলার সূচি

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার আহ্বান ধলু এমপির

Update Time : ১১:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬